“শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি” – তেরখাদায় এমপি হেলাল

রাসেল আহমেদ,খুলনা

 

“শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তেরখাদার ঐতিহ্যবাহী চিত্রা মহিলা ডিগ্রী কলেজে আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড় এবং শিক্ষক জেড এম শামীম আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। তিনি কলেজের শিক্ষার অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজুল বারী হেলাল বলেন, “শিক্ষাই জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে।” তিনি আরও বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের বিষয় নয়; এটি মানুষকে আলোকিত করে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান এবং ইকরাম হোসেন জমাদ্দার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু এবং শেখ আজিজুর রহমান আজিবার।
অনুষ্ঠান চলাকালে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি এমপি আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাকে সংবর্ধনা জানান।
শেষে এমপি হেলাল কলেজের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক স্মরণীয় আয়োজনে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ