তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল একজনের

খুলনা সংবাদদাতা

 

খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬/৭জন, যাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) এস এম আল বেরুনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ছয় সাত জন গুরুতর আহত হন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মোড়লের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মারা যান।”
তিনি আরও বলেন, “দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন রাজনৈতিক বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ