তেরখাদায় ঈদ আনন্দে বিএনপি, প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি হেলালের ব্যতিক্রমী আয়োজন

রাসেল আহমেদ,খুলনা

 

খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

দলের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের তত্ত্বাবধানে ছয়টি ইউনিয়নে একযোগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী এ কর্মসূচির আওতায় কয়েকশত অসহায়, নিম্ন আয়ের মানুষসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়, যা উপজেলাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
দলীয় নেতারা জানান, মানবিক রাজনীতির অংশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তারা বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দল-মত নির্বিশেষে আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করছেন।

অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, “তেরখাদাবাসীর সুখ-দুঃখে পাশে থাকা আমার দায়িত্ব। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
ঈদকে সামনে রেখে তিনি বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিও শুরু করেছেন। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি, যাতে সবাই শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল হোসেন বাবু ও মোঃ মোবাশ্বের আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা শেখ ওহিদ এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহাগ মুন্সীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

নেতৃবৃন্দ আরও জানান, শুধু নির্বাচনী সময় নয়, বরং সারা বছরই জনগণের পাশে থাকতে চায় বিএনপি। তেরখাদাবাসীর আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ