ঈদ আনন্দ ভাগাভাগি: কেন্দুয়ায় ২ শতাধিক অসহায় মানুষের পাশে তরুণ সমাজসেবক মনিরুল ইসলাম ভুট্টো

রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ ইং উদযাপনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের চকসাদক কোনাপাড়া গ্রামের বাসিন্দা তরুণ সমাজসেবক সাবেক ছাত্রনেতা মো. মনিরুল ইসলাম ভুট্টো ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি প্রায় ২’শ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়—এই লক্ষ্যকে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানবিক ব্যক্তি মো. মনিরুল ইসলাম ভুট্টো বলেন, “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার সঙ্গে ভাগাভাগি করা যায়। আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা সামান্য সহায়তা পেলে ঈদের আনন্দটা একটু ভালোভাবে উপভোগ করতে পারেন। সেই চিন্তা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত, যাতে করে কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও আমি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।”
সুবিধাভোগীরা এ সময় মনিরুল ইসলাম ভুট্টোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই সহায়তা ঈদের সময় তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং এতে তাদের পরিবারের মুখে হাসি ফুটবে।

স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম ভুট্টো দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তাঁর এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে।
সার্বিকভাবে, ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং এটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ