মোরেলগঞ্জে ঈদের ১২ বস্তা চাল মিললো হোটেলে

নিজস্ব প্রতিবেদক বাগেরহাট:

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় দু:স্থদের মাঝে বিতরণকৃত ভিজিএফএর ১২ বস্তা চাল মিললো ফুলহাতা বাজারের রেন্টুর ভাতের হোটেলে।

তবে, হোটেল মালিক মিন্টু জোমাদ্দার বললেন ১২ বস্তা চাল বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হাওলাদার বুধবার (১৮ মার্চ) সকালে রেখে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিএনপির সভাপতি এ চাল হোটেলের মালিক মিন্টু জমাদ্দারের কাছে বিক্রি করেছেন।এ বিষয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকতা রাজিব মজুমদার বলেন, বহরবুনিয়া ইউনিয়নে এক হাজার ৯০ জনকে পবিত্র ঈদ উপলক্ষে ১০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
এ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার প্রতিনিধি ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক, ইউনিয়ন প্রশাসনিক কর্মকতা রাজিব মজুমদার সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন। তবে, ৩ জনকে ৩০ কেজির এক বস্তা করে চাল দেওয়া হয়।

এ বিষয়ে বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হোসেন হাওলাদার বলেন, ঈদের চাল বিতরণের সময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকতা, ট্যাগ অফিসারের প্রতিনিধিসহ আমি নিজেও উপস্থিত থেকে ভুক্তভোগীদের মাঝে চাল বিতরণ করি। দোকানে থাকা চালের বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তবে, একটি মহল আমাকে জড়ানোর ষড়যন্ত্র করছে।

এ সম্পর্কে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, চালের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অনিয়ম হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ