
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর
শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া এলাকায় বুধবার (১৮ মার্চ) বিকেলে ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-জামালপুর সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মানবিক নেত্রী সুমাইয়া আলম এ উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপকারভোগীদের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পাকুরিয়া এলাকার মিসকিন সোবাহান ও মোফাজ্জল সোহেল উপস্থিত ছিলেন। এছাড়া সুমাইয়া আলমের সফরসঙ্গী হিসেবে মুক্তার, তৌহিদ, সিয়াম, রবিউল ও আকাশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচিটি সফল করেন।
সুমাইয়া আলম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।