
“
রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ কেন্দুয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ
জানিয়েছেন চায়না কোম্পানি (সিএমজেড) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, বিশিষ্ট শিল্প ও কৃষি উদ্যোক্তা সারোয়ার জাহান চৌধুরী পলাশ। তিনি ঈদের এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করি।”
তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের আসল তাৎপর্য। তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সারোয়ার জাহান চৌধুরী পলাশ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, “এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশাই করি।”
পরিশেষে তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”