মোরেলগঞ্জে ১২শ’ অসহায় দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগেরহাট সংবাদদাতা

 

বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে তারেক রহমানের পক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দু:স্থ ও অসহায় ১২ শ’ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে কাজী ম্যানসন ভবনে প্রধান অতিথি হিসেবে এ ঈদ বস্ত্র বিতরণ করেন মুখ্য সমন্বয়ক ও সংগঠক বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এবং তাতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর আর্ন্তজাতিক বিষয়ক সমন্বয়ক ডক্টর এস এম রহমান হালিম তনু, বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভঅপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবজাল হোসেন জোমাদ্দার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এর পূর্বে দৈবজ্ঞহাটী ইউনিয়নের হাসেম খার হাট বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় দুস্থ পরিবারের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ