নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটকসহ মোটরসাইকেল উদ্ধার

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলে গত (১৫ মার্চ) রাত আনুমানিক ১০ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন ৩ নং শালনগড় ইউনিয়নের মাকরাইল গ্রামের মোঃ রাকিবুল মোল্যা (২৪) এর বসতবাড়ি’র উঠান থেকে তার ব্যবহৃত লাল কালো রংয়ের BAJAJ PULSAR 150CC মোটরসাইকেল তালা ভেঙে চুরি করে নিয়ে যায় চোর চক্র।

পরে ভুক্তভোগী লোহাগড়া থানায় একটা মামলা রুজু করলে এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ গত (১৬ মার্চ) সোমবার অভিযান পরিচালনা করে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ২ নং লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মিল্টন জমাদ্দার (৪২), এর ইটের ভাটার সামনে তিন রাস্তার মোড়ের উপর থেকে চুরি হওয়া BAJAJ PULSAR 150CC লাল কালো রংয়ের মোটরসাইকেলসহ আসামি মোঃ আশিক শেখ ওরফে (আকিদুল) (২৬) ও মোঃ মিজানুর রহমান (২৭) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ আশিক শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার ডিগ্রীরচর গ্রামের মৃত- ওবাইদুল শেখের ছেলে,ও মোঃ মিজানুর রহমান একই জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তেতুরবাড়িয়া গ্রামের মৃত- আতিয়ার মোল্যার ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ