ঠাকুরগাঁওয়ে সোমবার রাতে তীব্র শিলাবৃষ্টি; ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ।

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় আজ সোমবার দিবাগত রাত ৯টার সময় হঠাৎ তীব্র শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে জেলার প্রধান অর্থকরী ফসল ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বড় বড় আকারের শিলা পড়তে শুরু করে। শিলার আঘাতে ভুট্টার কচি গাছ ও পাতা ছিঁড়ে গেছে এবং অনেক স্থানে গাছ মাটিতে নুইয়ে পড়েছে। এতে ফলন বিপর্যয় হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।

বিশেষ করে হরিপুর উপজেলার বিভিন্ন মাঠের ভুট্টা ক্ষেত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কৃষকরা জানিয়েছেন, এই সময়ে শিলাবৃষ্টি তাদের জন্য মরণঘাতী হয়ে দাঁড়িয়েছে, কারণ এখন ভুট্টা গাছগুলোর বেড়ে ওঠার উপযুক্ত সময় ছিল।

এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ