ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি মানুষের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক: মেয়র প্রার্থী সাইফুল আলম আউয়াল

রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:

 

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক সাইফুল আলম আউয়াল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দুয়া পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মেয়র প্রার্থী সাইফুল আলম আউয়াল বলেন, পবিত্র মাহে রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব সকল মানুষের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে। “ঈদ আমাদেরকে মানবতা, সহানুভূতি ও ত্যাগের শিক্ষা দেয়। এই দিনে আমরা যদি আমাদের আশপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব।”

তরুণ সমাজসেবক সাইফুল ইসলাম আউয়াল আরও বলেন, কেন্দুয়া পৌরসভার মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি সবসময় পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম আউয়াল আরও বলেন, “আমি চাই কেন্দুয়া পৌরসভা হোক একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক সেবামুখী পৌরসভা। যেখানে সকল মানুষ সমানভাবে নাগরিক সুবিধা পাবে এবং শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। সেই লক্ষ্য নিয়েই আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।”

শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি কেন্দুয়া পৌরসভার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তুলি।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দ যেন কেন্দুয়া পৌরসভার প্রতিটি মানুষের জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে। তিনি কেন্দুয়া পৌরসভার সর্বস্তরের জনগণকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে “ঈদ মোবারক” বলেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ