খুলনায় প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা রাশিকুল ইসলাম রাশু নিহত

খুলনা সংবাদদাতা

 

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলি করে রাশিকুল ইসলাম রাশু নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশিকুল ইসলাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে রাশিকুল ইসলাম রাশু কেডিএ কল্পতরু মার্কেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে গুলিবিদ্ধ হওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সোমবার দুপুরের দিকে দুর্বৃত্তরা রাশিকুল ইসলাম রাশুকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এখনো হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ