নড়াইলে গোয়েন্দা পুলিশের জালে মাদক ব্যবসায়ী রুবেল মোল্যা ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

 

নড়াইলে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ রুবেল মোল্যা (৪০) কে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে নগোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত রুবেল মোল্যা নড়াইল সদর থানাধীন আগদিয়া বিছালী গ্রামের মোঃ হাবিবুর রহমান ওরফে (কুটি মোল্যার) ছেলে।

গত (১৩ মার্চ) শুক্রবার নড়াইল পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামস্থ সিভিল সার্জনের বাসভবনের পিছনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাস ও এএসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রুবেল মোল্যাকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ