
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করতে ইফতার মাহফিলের আয়োজন করেছে এমটিআই স্পোর্টস একাডেমী।
গত ১৪ মার্চ (শুক্রবার) মিঠাপুর বাজারে অবস্থিত এমটিআই বহুমুখী সমবায় ক্লাব অ্যান্ড একাডেমি অফিসে ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষা-শান্তি-একতা-উন্নতি,মাদক থেকে সরে এসে
—ক্রীড়াই হোক সমাধান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত একাডেমি দীর্ঘদিন ধরে এলাকার তরুণদের ক্রীড়ামুখী করতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ইতালিয়ান প্রবাসী মোঃ তরিকুল ইসলাম এবং পরিচালক মোঃ শরিফুল ইসলাম–এর নেতৃত্বে একাডেমির সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ক্রীড়াচর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তারা সক্রিয় ভূমিকা রেখেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সৈয়দ তরিকুল ইসলাম শান্ত,সহ-সভাপতি নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশন।
এছাড়াও উপস্থিত ছিলেন,নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-
পেশার মানুষ। এমটিআই স্পোর্টস একাডেমি সারা বছর ক্রীড়া উন্নয়ন,যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।