হরিপুরে কুলিক নদীতে ডুবে শিশুর মৃত্যু

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ।

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কুলিক নদীতে ডুবে মিতু নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার টেংরিয়া গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু ওই গ্রামের স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক মমিনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে শিশু মিতু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির নিকটবর্তী কুলিক নদীর পাড়ে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাহান সরকার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ