আমরা দলমতের উর্ধ্বে থেকে বাগেরহাটের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকবো— মনজুরুল হক রাহাদ এমপি


সোহেল রানা বাবু, বাগেরহাট

সাংবাদিক বন্ধুরা হচ্ছেন সমাজের দর্পণ।আমরা দলমতের উর্ধ্বে থেকে বাগেরহাটের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ থাকবো,যে যা কিছু করুক না কেনো দলমত,ধর্ম,বর্ন, নির্বিশেষে সকলের দায়িত্ব হবে বাগেরহাটের উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করতে এগিয়ে আসা। মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, ঘের ও খাল দখলকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বাগেরহাট-২ সংসদীয় আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।এবং এ বিষয়ে সমাজের দর্পণ, তার আস্থার স্থান বাগেরহাটের কর্মরত সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা চেয়ে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে আগামীকাল ঢাকায় রওনা দিবেন।
‎১০ মার্চ মঙ্গলবার দুপুরে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‎বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু’র সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে সহ-সাধারন সম্পাদক ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এসএম রাজ,বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বর্তমান নির্বাহী কমিটির ট্রেজারার এস এম আমিরুল হক বাবু, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু, মোল্লা আঃ রব,সৈয়দ শওকত হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ বাগেরহাটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বাগেরহাটের প্রধান প্রধান সমস্যা, বিশেষ করে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি,সরকারী খাল দখল, ঘের জবর দখল করে লবণ পানি উত্তোলন,শহর রক্ষা বাঁধ দখল করে স্থাপনা নির্মাণ ও নদী দূষণ, বড়শি দিয়ে মাছ ধরার টিকিট বিক্রির মাধ্যমে ঐতিহ্যবাহী খানজাহান আলী রহঃ এর মাজার শরীফ সংলগ্ন দিঘীর পানি দূষণ বন্ধ,উন্নয়ন কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত করা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা সহ বাগেরহাট প্রধান বাজারের দখলদারিত্ব ও অব্যাবস্হাপনার বিষয়ে সংসদ সদস্যকে কঠোর ভূমিকা নেয়ার আহ্বান জানান গনমাধ্যমকর্মীরা।

এসব কাজে বাগেরহাটের সাধারণ জনগণের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন গনমাধ্যমকর্মীরা।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ