হরিপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রধান শিক্ষকের মৃত্যু, আহত ৪

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রবিবার ইফতারের আগ মুহূর্তে উপজেলার কামারপুকুর মডেল হাই স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আলমগীর হোসেন। তিনি আটঘরিয়া বর্ডার লাইন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর এলাকায় দ্রুতগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন জানায়, ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ