বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

 

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

৮ মার্চ রোববার দুপুর ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে নারী ও কন্যাদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক,
মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির,যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার, তথ্য সেবা কর্মকর্তা এ্যামিজা আক্তার, উপজেলা ইন্সট্রাক্টর সরওয়ার মুর্শেদ, মৎস সম্প্রসারণ কর্মকর্তা অশোক এস বি সাত্তারসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বাগাতিপাড়ার বিভিন্ন এলাকার মহিলা সমবায় সমিতির সদস্যবৃন্দ।

অপরদিকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে এসোসিয়েশন ফর রুলাল পিপলস এডভান্সম্যান্ট (অর্পা)।
সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালী শেষে উপজেলা চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অর্পা সংস্থার চেয়ারম্যান মোছা: জোসনা খাতুন, নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ ওয়াহেদুজ্জামান এবং বাগাতিপাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাদের অধিকার রক্ষা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, ইউরোপিয়ান কমিশনের “ECSAP” প্রকল্পের আওতায় “আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট”-এর সহযোগিতায় এবং ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় এসোসিয়েশন ফর রুলাল পিপলস এডভান্সম্যান্ট (অর্পা) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা, জামনগর ও বাগাতিপাড়া ইউনিয়নে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও আইনী সহায়তা বিষয়ক প্রকল্প” বাস্তবায়ন করছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ