বাগাতিপাড়ায় জামায়াতের ৬ জন প্রার্থীর নাম ঘোষণা

  • ফজলুর রহমান,
    নাটোর,সংবাদদাতা
  • আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহনের জন্য নাটোরের বাগাতিপাড়ায় ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা।
    বাগাতিপাড়া উপজেলার মোট ৫ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভার মেয়র/চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাম প্রকাশ করেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাগাতিপাড়া উপজেলা জামায়াতের তত্বাবধায়ক আতিকুল ইসলাম রাসেল,সে সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান।
    ঘোষণাকৃত বাগাতিপাড়া পৌরসভার মেয়র পদে নির্বাচন অংশ গ্রহন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া থানা শাখার আমির ও পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা সহকারী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এ কে এম আফজাল হোসেন।
    এছাড়াও বাগাতিপাড়া ৫ টি ইউনিয়নে যারা নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ গ্রহন করবেন,১ নং পাকা ইউনিয়নের প্রার্থী সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন বাবর, ২ নং জামনগর ইউনিয়নের প্রার্থী হিসেবে অংশ গ্রহন করবেন বার বার নির্বাচিত উক্ত ইউনিয়ন পরিষদের মেম্বার ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগাতিপাড়া শাখার সভাপতি আব্দুল আজিজ লাবু,
    ৩ নং বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্রার্থী হিসেবে অংশ গ্রহন করবেন নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যায়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা আশরাফুজ্জামান,৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ গ্রহন করবেন মাধববাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়ার সেক্রেটারি জাকির হোসেন, ৫ নং ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ গ্রহন করবেন অত্র ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আকতার হোসেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ