বাগেরহাটে বরযাত্রীবাহী বাস খাদে, আহত বেশকিছু যাত্রী


সোহেল রানা বাবু, বাগেরহাট

বাগেরহাটে যাত্রীবাহী একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে কয়েকজন বরযাত্রী আহত হয়েছেন।

৬ মার্চ শুক্রবার দুপুরে বারাকপুর–পোলেরহাট সড়কের ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয়দের সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীবাহী বাসটি যশোর থেকে কালিবাড়ি এলাকায় যাচ্ছিল। পথে ফকির বাড়ি নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

‎দুর্ঘটনার পর পাশের মসজিদের জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। এতে কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল বলে জানান দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ