
মো: রফিকুল ইসলাম,নড়াইল
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের গাবতলা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। (১৩ ফেব্রুয়ারি) শুক্রবার
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তুলারামপুরের গাবতলা এলাকয় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পক্ষই পাল্টা-পাল্টি অভিযোগ করেন। কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান,শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের লোক আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ৯ জন আহত হয়েছে।
অপর দিকে ধানের শীষের সমর্থকরা অভিযোগ করে বলেন,কলস প্রতীকের সমর্থকরা আমাদের ধানের শীষের অফিস ভাংচুর করতে আসলে আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমাদের ১০ থেকে ১২ জন আহত হয়।
পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিবেশ সান্ত করে এবং স্থানীয়’রা আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তত্বরত চিকিৎসক তাদের চিকিৎসা প্রদান করেন, এবং ধানের শীষ প্রতীকের একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
এ সময় হাসপাতালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সেনাবাহিনী উপস্থিত হলে সুরু হয় ছুটাছুটি।
এ সময় হাসপাতালের রোগীর স্বজনরাসহ রোগীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ও তাৎক্ষণিক অভিজানে দুই পক্ষের বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সেনাবাহিনী।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন,ধানের শীষ সমর্থক ও কলস সমর্থকদের মাঝে মারামারি হয়েছে।
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।