মোরেলগঞ্জে বিএনপি নেতার পথসভা

মোরেলগঞ্জ সংবাদদাতা।।

  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলামের মোটর শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ঈদের দিন বিকেল ৫টার দিকে বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবন থেকে মোটর শোভাযাত্রাটি বের হয়ে মোরেলগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশী বাসষ্ট্রান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম। এ সময় নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির নবনিবার্চিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ বাবু, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা সদ্য বিদায়ী ছাত্রনেতা রাসেল বাঙ্গালী, রমিজ উদ্দিন, সোহেল বেপারী, রাসেল বিশ্বাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমীকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
 
 এ সময় বিএনপি নেতা তরুন সমাজ সেবক রাসেল আল ইসলাম বলেন, এই যুব সমাজকে সাথে নিয়ে এই মোরেলগঞ্জকে একটি উন্নয়নশীল মোরেলগঞ্জে রুপ দিতে চাই।

এই রুপের কারিগর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবসমাজ অঙ্গিকারবদ্ধ।  

তিনি আরও বলেন, আমাদের অভিভাবক বাগেরহাট-৪, আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের হাতকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ