ঠাকুরগাঁও ছাত্রদল : সভাপতি সুমন, সাধারণ সম্পাদক মাহী

0
22

জসীমউদ্দিন ইতি, নিত্যবয়ান সংবাদদাতা, ঠাকুরগাঁও।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঠাকুরগাঁও জেলা শাখার নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে মোঃ সুমন ইসলামকে সভাপতি এবং মোস্তবা রাফিত মাহীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (২৭শে জুলাই, ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও সুসংগঠিত করার জন্য নবনির্বাচিত নেতৃত্বকে কেন্দ্রের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​অনুমোদিত এই আংশিক কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রিপন ইসলাম (বাবু), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসিকুজ্জামান আসিফ এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাব্বির হোসেন কাব্য দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি পদে ইমরান মাহমুদ ইমি, মাহমুদ হাসান প্রিন্স, আল-আমিন, রবিউল ইসলাম হৃদয়, দেলোয়ার হোসেন (জান) ও মোতাকাব্বির হোসেন তিতুমীর মনোনীত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলামিন ইসলাম, হাবিবুর রহমান আসিক, হাসিবুর রহমান শান্ত এবং আবু জুবায়ের আকাশকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোঃ জুবায়ের হোসেন, মুন্সিপাড়ার সাব্বির হোসেন আবিদীন, রোডের মিরাজুল ইসলাম ফয়সাল, আবদুল্লাহ আল মামুন হৃদয় এবং রোডের সাদিক সাব্বিরকে।

​বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর মধ্যে দপ্তরে মোঃ সজিব, প্রচারে আমিনুল এহসান অপি, অর্থে ফারহান শাহরিয়ার, ক্রীড়ায় শেখ জুলকার নাঈম সিয়াম, আন্তর্জাতিকে শাহরিয়ার হোসেন এবং সাহিত্য ও প্রকাশনায় মুহিত চৌধুরী দায়িত্ব পেয়েছেন। তথ্য ও গবেষণায় মোঃ হোসেন আহাম্মেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণায় আরিফুজ্জামান আরিফ, সমাজসেবায় মোঃ রানা, সাংস্কৃতিক পদে মোঃ আশিকুর রহমান রাকিব, বিজ্ঞান ও প্রযুক্তিতে সেনুয়ার মোঃ সুমন ইসলাম এবং বৃত্তি ও ছাত্রকল্যাণে মোঃ রিফাত দায়িত্ব পেয়েছেন।

​পাশাপাশি কমিটিতে সদস্য হিসেবে মোঃ নাহিদ হাসান, রিপুরের আলিম সাদনাম সানি, হরিপুরের মোঃ রাহাত রিয়াজুল জান্নাত, রাণীশংকৈলের আহনাজ আহাম্মেদ আরিফ, মোঃ জিম হক ও মোঃ প্লাবন হাসান শুভ, পীরগঞ্জের আতিউর রহমান হাসু ও সাখাওয়াত হোসেন সাব্বির, রুহিয়ার রেজওয়ানুল বিশ্বাস রাহী ও সাব্বির হোসেন, বালিয়াডাঙ্গীর সানোয়ার হোসেন জয় এবং ভুল্লির সাব্বির হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here