জুয়ার আসর থেকে ১৫ সন্দেহভাজন আটক

0
34

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী

​ফেনী সদর মডেল থানাধীন এসএসকে রোডের চাড়িপুর এলাকার একটি বহুতল ভবন থেকে ১৫ জন সন্দেহভাজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৮ই জুলাই, ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশের প্রাথমিক ভাষ্যমতে, আটককৃতরা ঘটনাস্থলে জুয়া খেলছিলেন। পরবর্তীতে আটকদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

​আটককৃতরা হলেন—ফেনী সদর থানার ধর্মপুর ইউপির পদুয়া (ভূইয়া বাড়ি) এলাকার ইউসুফ ও জোহরা খাতুনের ছেলে আনোয়ার হোসেন (৫০); শর্শদী ইউপির দেবিপুর (আলিমুল্লা বাড়ী) এলাকার মৃত আফজালুর রহমান ও মৃত আংকুরেরনেছার ছেলে মো. আইয়ুব (৬১); ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুর (হোসনেআরা মঞ্জিল) এলাকার আজিজুল হক ও পারভিন আক্তারের ছেলে সুজন মেহেদী (৩৮); মাস্টারপাড়া (এনায়েত হাজারী বাড়ি) এলাকার মৃত আ. হাই ভূইয়া ও মনোয়ারা বেগমের ছেলে আব্দুল সাকু ভূইয়া রাসেল (৪৪); বালিগাঁ ইউপির মধুয়াই (ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাড়ী) এলাকার মো. আব্দুর রউফ ও শরিফা খাতুনের ছেলে মো. রুবেল (২৮)। এছাড়া ২নং ইউপির ৬নং ওয়ার্ডের পশ্চিম বিজয়সিংহ (মৃদ্ধা বাড়ী) এলাকার মৃত সাহাবউদ্দিন ও রাজধনের ছেলে ওসমান গনি (৩৫); ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ডের চাড়িপুর মধ্যম (বাবুল কমিশনার বাড়ী) এলাকার মৃত আবুল কাশেম ও মৃত রাবেয়া বেগমের ছেলে হুমায়ুন কবির সেলিম (৪৮); ফাজিলপুর ইউপির ১নং ওয়ার্ডের শিবপুর (মজুমদার বাড়ী) এলাকার আনিসুল হক ও মৃত মনোয়ারা বেগমের ছেলে আনোয়ার হোসেন (৪৫); মাথিয়ারা (নিজাম ভূইয়া বাড়ি) এলাকার মৃত শহিদুর রহমান ও রাহিমা বেগমের ছেলে শাহাদাত হোসেন (২৯) এবং পশ্চিম বিজয়সিংহ (সওদাগর বাড়ি) এলাকার মৃত সিরাজুল ইসলাম ও শাহেনা বেগমের ছেলে মো. ইব্রাহিম (৩৯) আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন।

​পাশাপাশি, ছাগলনাইয়া থানার ৮নং ওয়ার্ডের মটুয়া (চৌধুরী বাড়ি) এলাকার মো. কামাল ও দেলোয়ারার ছেলে মো. রিমন (২২) এবং পাঠাননগর ইউপির কাচারী বাজার এলাকার রহিমুল্লাহ ও ফরিদা আক্তারের ছেলে মো. রুবেল (২৪) আটক হয়েছেন। অন্যান্য জেলার মধ্যে কুমিল্লার চান্দিনা থানার বাতাগাছি ইউপির ২নং ওয়ার্ডের মোহনপুর গ্রামের নূর ইসলাম ও আয়েশা বেগমের ছেলে আব্দুল হাকিম (৩০); চৌদ্দগ্রাম থানার আলকরা ইউপির পূর্ব ভেকরা গ্রামের মৃত মুসা মিয়া ও মরিয়ম নেছার ছেলে মো. মফিজুর রহমান (৫৫) এবং গোপালগঞ্জের মোকসেদপুর থানার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের নলিনী মন্ডল ও উষা রানীর ছেলে নিখিল মন্ডলকেও (৪৫) আটক করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here