সাপাহারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে নিঃস্ব চার পরিবার

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)।।

নওগাঁর সাপাহারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি পরিবার ধ্বংসের মুখে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাড়িয়া পাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে গতরাত আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিসংযোগ ঘটে। যখন আগুন লাগে তখন সবাই ঘুমে বিভোর। এমতাবস্থায় বাড়ির লোকজনেরা জানতে পেরে গরু-ছাগল গুলো গোয়াল থেকে বের করে দেয়। অপরদিকে ঘরে থাকা প্রতিটি জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যাতে করে হাঁস মুরগী ও ঘরের আসবাব পত্র পুড়ে গিয়ে চার পরিবারের প্রায় ১৬ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগীরা হলেন উপজেলার কাড়িয়া পাড়া গ্রামের আলতাফ হোসেন,সালবি হোসেন, সাখওয়াত হোসেন ও মেজবাহুল হক হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য বিএনপি কর্তৃক ৪৬ নওগাঁ -১ এমপি মনোনয়ন প্রত্যাশী মাহমুদুস সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবারদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ