মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ)।।
নওগাঁর সাপাহারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি পরিবার ধ্বংসের মুখে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাড়িয়া পাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে গতরাত আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিসংযোগ ঘটে। যখন আগুন লাগে তখন সবাই ঘুমে বিভোর। এমতাবস্থায় বাড়ির লোকজনেরা জানতে পেরে গরু-ছাগল গুলো গোয়াল থেকে বের করে দেয়। অপরদিকে ঘরে থাকা প্রতিটি জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যাতে করে হাঁস মুরগী ও ঘরের আসবাব পত্র পুড়ে গিয়ে চার পরিবারের প্রায় ১৬ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগীরা হলেন উপজেলার কাড়িয়া পাড়া গ্রামের আলতাফ হোসেন,সালবি হোসেন, সাখওয়াত হোসেন ও মেজবাহুল হক হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য বিএনপি কর্তৃক ৪৬ নওগাঁ -১ এমপি মনোনয়ন প্রত্যাশী মাহমুদুস সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবারদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)'র সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।