ঘোপাল ইউনিয়ন : ১-০ গোলে ফাইনাল জয় ৪নং ওয়ার্ডের

0
9

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, (ফেনী)

​ফেনীর ঘোপাল ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৪নং ওয়ার্ড। শনিবার (২২শে আগস্ট, ২০২৬) ১নং ওয়ার্ডের অন্তর্গত দরগাহপুর মাদ্রাসার পেছনের হাজি বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই চূড়ান্ত লড়াইয়ে ১নং ওয়ার্ড পশ্চিমকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে দলটি।

​খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার সহকারী সেক্রেটারি ও ঘোপাল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ছাগলনাইয়া দক্ষিণ মডেল শাখার সভাপতি আব্দুল জাওয়াদ।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঘোপাল ইউনিয়ন শাখার সেক্রেটারি শাহাদাত হোসেন সোহরাব, সহকারী সেক্রেটারি মোরশেদুল হক জাবেদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম ও সেক্রেটারি সাইদুল ইসলাম। এছাড়াও ছাত্রশিবিরের ছাগলনাইয়া দক্ষিণ মডেল শাখার অর্থ, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহেদ হাসান চৌধুরী শোয়াইব, স্পোর্টস সম্পাদক সাজেদুল হক শোভন, ওয়ার্ড সভাপতি রাইয়ান ইবনে মুজাহিদ এবং সেক্রেটারি আফলাতুন কায়সারসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

​উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের সার্বিক আয়োজনে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল, খেলোয়াড়, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here