ফেনী সীমান্ত : নারী-শিশুসহ ৪ জনের অনুপ্রবেশ রুখল বিজিবি

0
12

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী।

 

​ফেনীর কেতরাংগা সীমান্তে শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক নারী ও তিন শিশুকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬শে জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে কেতরাংগা বিওপির টহল দল তাদের এই অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দেয়।

​স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন বিকেল ৩টার দিকে সীমান্তে নজরদারি বাড়ায় বিজিবি। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে জিরো লাইনের কাছাকাছি ওই চারজনের অবস্থান শনাক্ত করে কেতরাংগা বিওপির একটি নিয়মিত টহল দল। তাৎক্ষণিক পরিস্থিতি মূল্যায়ন করে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা হয়।

​বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে বিজিবি। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কার্যকর রয়েছে। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার পাশাপাশি যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। তিনি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তাদের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here