ঢাকায় নাটোরের উন্নয়ন ভাবনা জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ

 

ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে “নাটোরের উন্নয়ন ভাবনা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ।

সেমিনারে নাটোরের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণ,আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন নাটোর-১ জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, নাটোরের উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে এ অঞ্চল অল্প সময়ে সমৃদ্ধ জেলায় পরিণত হবে।

মাওলানা আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে আরও বলেন, “নাটোরের উন্নয়ন আমাদের সবার অভিন্ন স্বপ্ন। জনগণের কল্যাণে শিক্ষা, কৃষি ও শিল্পের উন্নয়ন ঘটাতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। একটি সুষ্ঠু, ফেয়ার নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে ইনশাআল্লাহ জনগণের দোয়া ও সমর্থন নিয়ে জয়ী হয়ে নাটোরবাসীর কল্যাণে কাজ করবো।”

সেমিনারে ঢাকায় অবস্থানরত নাটোরের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ