সাপাহারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মোঃ মনিরুল ইসলাম। নিজস্ব সংবাদদাতা।।

নওগাঁর সাপাহারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সুলতান আহমেদ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খোট্টাপাড়া ফকিরের মোড়ে। নিহত সুলতান আহমেদ উপজেলার খোট্টাপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাপাহার থেকে স্টেডফার্স্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ট ভ্যান সরাইগাছীর উদ্দেশ্যে যাচ্ছিলো। এদিকে ফকিরের মোড় থেকে মুল রাস্তায় ওঠার সময় কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সাইকেল চালক সুলতান ঘটনাস্থলেই নিহত হয়।
স্বজনদের বুকফাটা আর্তনাদে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য যে, গত সপ্তাহে সাপাহার হতে খঞ্জনপুর সড়কে ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নারী ও শিশু সহ ৫ জন আহত হয়। পরে রাজশাহী চিকিৎসাধীন অবস্থায় ২ জন মৃত্যু বরন করে। অপরদিকে আহতরা মৃত্যুর সাথে এখনো পর্যন্ত পাঞ্জা লড়ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ