বাসুদেবপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ৭০ শিক্ষার্থীকে সহায়তা

0
36

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা।

​ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেছে বাসুদেবপুর ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার (১০ই জুলাই, ২০২৬) বিকেল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

​”একটি বই, একটি খাতা, একটি কলম—উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীকে খাতা, কলম ও পেন্সিল দেওয়া হয়। পাশাপাশি ১০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করে আয়োজকরা।

​সোসাইটির সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব, মানবিক মূল্যবোধ ও সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন দাগনভূঞা সদর ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাংবাদিক সুমন পাটোয়ারী এবং ব্যবসায়ী ইকবাল হোসেন। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং সমাজে শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে পরিবেশবান্ধব গাছের চারা উপহার দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here