ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।।

অদ্য ২৩শে আগস্ট (শনিবার) দুপুর ৩টা থেকে মাধাইয়া হাই স্কুল অডিটোরিয়ামে কুমিল্লা চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
২৩শে আগস্ট (শনিবার) দুপুর ৩টা থেকে মাধাইয়া হাই স্কুল অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সফিয়ল্লাহ খান সুফীর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ ম ম উবাইদুল হক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সোলাইমান, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাহাদী হাসান, যুব আন্দোলন চান্দিনা থানা সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, মাধাইয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি এইচ. এম. মিজানুর রহমান, মোবারক হোসেন, আনোয়ার হোসেন সহ ইউনিয়নের সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ