হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে নেভিয়া সফ্ট ক্রিম ও জিলেট ব্লেড আটক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শুক্রবার (২২ আগস্ট) পৃথক অভিযানে ৪৯২ পিস নেভিয়া সফ্ট ক্রিম ও ৩৪ হাজার পিস জিলেট ব্লেড জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা।

তিনি বলেন, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কর্নেল মেহেদি হাসান আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ