
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শিক্ষক ও ধর্মীয় লিডারদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহযোগিতায়, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের
সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর বাস্তবায়নে ২১আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সম্মানিত রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঢাকা বিভাগের এন পি ও-ডিসি ডা. জাহাঙ্গীর আলম, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
ওরিয়েন্টেশনে উপজেলা পর্যায়ে শিক্ষক ও ধর্মীয় লিডারগণ অংশগ্রহন করেন।