রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর : গার্ড অব অনার প্রদান, কবর জিয়ারত

0
34

সংবাদ প্রতিবেদন : জসীমউদ্দিন ইতি, নিত্যবয়ান সংবাদদাতা, ঠাকুরগাঁও।

​নিজ জেলা ঠাকুরগাঁও সফরে গিয়ে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ই সেপ্টেম্বর, ২০২৬) সফরের শুরুতে নির্ধারিত স্থানে তাঁকে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

​আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি শহরের মির্জাপাড়ায় অবস্থিত পারিবারিক গোরস্থানে যান। সেখানে তিনি তাঁর বাবা সাবেক সংসদ সদস্য প্রয়াত মির্জা রুহুল আমিন এবং মা প্রয়াত মির্জা ফাতিমা আমিনের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​রাষ্ট্রপতির এই সফর কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফরস্থল, চলাচলের রুট এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর রেঞ্জ পুলিশ জানিয়েছে, রাষ্ট্রপতির পুরো সফরটি নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here