বেগমগঞ্জ: ৪ ইউনিয়নের নিরাপত্তায় বাংলাবাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন

0
32

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, বেগমগঞ্জ (নোয়াখালী)।

​নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে বাংলাবাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭শে আগস্ট, ২০২৬) ফিতা কেটে এই ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

​স্থানীয় গোপালপুর, আমানউল্লাহপুর, আলাইয়ারপুর ও জিরতলী—এই চার ইউনিয়নের মানুষের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এই অস্থায়ী ক্যাম্পটি স্থাপন করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুলিশ সুপার ক্যাম্পের অবকাঠামো ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।

​উদ্বোধন শেষে ক্যাম্প প্রাঙ্গণে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর বিশেষভাবে জোর দেন।

​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খাঁন। সভায় সভাপতিত্ব করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামজ্জুমান। এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here