নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো: রফিকুল ইসলাম,নড়াইল।।

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া গ্রামে (৪ জুন) বুধবার বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) একই গ্রামের রনি শেখের ছেলে রাহাত শেখ (৩)। তারা দুইজন চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা যায়,বুধবার উপজেলার আটলিয়া গ্রামের রিয়াজ শেখের বাড়ি শিশু দুটি খেলতে খেলতে উঠানের পাশে পুকুরে পড়ে যায়।

শিশু দুটিকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে শিশু দুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪-৫-৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,সকালে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লিপিকা রানি বিশ্বাস বলেন,শিশু দুটিকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিল,ধারণা করা হচ্ছে,পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ