নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

মো:রফিকুল ইসলাম,নড়াইল।।

নড়াইলে ইয়াবা ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম,নড়াইলের লোহাগড়া থানার এড়েন্দা গ্রামের মৃত-মহোর আলীর ছেলে ও মোঃ রমজান আলী একই গ্রামের মৃত-আব্বাস আলীর ছেলে।

গত (৩১ মে) সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটের সময়,সদর থানা’র আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম,এএসআই শেখ কামরুজ্জামান ও এএসআই সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও রমজান আলীকে গ্রেফতার করা হয়েছে ।

এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ