সিলোনীয়াতে ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

মুহাম্মদ মোশাররফ হোসাইন, ফেনী সংবাদদাতা

১৬ মে শুক্রবার সিলোনীয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে সিলোনীয়া হাইস্কুল মাঠে শুরু হয়েছে এক উৎসবমুখর ফুটবল টুর্নামেন্ট। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. ফখরুদ্দিন মানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়নের আমীর মাওলানা সাইফুল ইসলাম।
তাঁরা উভয়েই ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখার আহ্বান জানান।

প্রধান অতিথি বলেন,সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করে।

টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দল অংশ নিচ্ছে। মাঠজুড়ে দর্শকের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকেরা জানান, এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের লক্ষ্যেই তাদের এ প্রচেষ্টা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ