ফেনী : সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন

0
39

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী।

 

​কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া ও তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে ফেনীতে কর্মরত ৪০ জন সংবাদকর্মীর তিন দিনব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও সাংবাদিক ইউনিয়ন ফেনী। ১৩ই আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে স্থানীয় এলজিইডি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

​তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করতে ফ্যাক্ট চেকিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয় এই আয়োজনে। বক্তারা জানান, নির্ভুল সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে এআই টুলসের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই।

​সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। প্রশিক্ষণের সার্বিক বিষয়ে বক্তব্য দেন প্রশিক্ষক সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ মুহাইমিন উদ্দিন সাইমুন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম, দৈনিক অজয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ এবং দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন। এছাড়া প্রশিক্ষণে অংশ নেওয়া সংবাদকর্মীদের পক্ষ থেকে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, নাগরিক টেলিভিশনের ফেনী প্রতিনিধি নুর হোসেন ও সোনালী কণ্ঠের পরশুরাম প্রতিনিধি রোসনা আক্তার রুমি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here