ফুলবাড়ীতে ‘বাসর রাতেই বিধবা’ হলেন লাভলী

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাসর রাতেই স্বামী ডিউটকের মৃত্যুতে বিধবা হলেন নববধূ লাভলী আক্তার (২০)। সারারাত অশ্রুসিক্ত নয়নে মৃত স্বামীর দিকে তাকিয়ে নববধূ জীবনের স্বরনীয় রাতটি কাটিয়ে দেন লাভলী। পড়নে লাল শাড়ি, হাতে মেহদীর তাজা গন্ধ নিয়ে শুক্রবার বিকালে বরকে চিরবিদায় জানালেন নববধূ।

জানা গেছে, বৃহস্পতিবার (০১মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তারের (২০) সাথে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউট (৫৫) এর সাথে বিয়ে সম্পন্ন হয়।

বিয়ে অনুষ্ঠানে বৃহস্পতিবার সারাদিন দুই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে আপ্যায়নসহ নানা আনন্দ ও উৎসব চলছিল। বরের বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশিদের খাওয়া-দাওয়া শেষে আত্মীয় স্বজনরাও অনেকেই বিদায় নিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে নববধূ মেহেদী মাখা হাত, পড়নে লাল শাড়ি পড়িয়ে বাসর (ফুলশয্যা) রাতে বিছানায় বসে বরের জন্য অপেক্ষা করছিল। রব খালেকুজ্জামান ডিউট বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা শেষে রাত ১২ টার দিকে বাসর ঘরে প্রবেশ করে নববধূর কাছে এক গ্লাস পানি চান এবং পানি চাওয়া মুহূর্তে চিৎকার দিয়ে মেজোতে পড়ে যান।

পরে নববধূর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে বর ডিউটকে ডাকা ডাকি করেও কোন সাড়াশব্দ পাননি। পরে বাড়ীর লোকজন নিশ্চিত হন হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

ডিউক উপজেলার রামপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। লাভলীর সাথে এটা তার দ্বীতিয় বিয়ে। প্রথম স্ত্রীর নাম জান্নাতি আক্তার মুক্তা। মুক্তা ও ডিউকের বিবাহ বিচ্ছেদ হয়েছে আঠারো বছর আগে। তাদের ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

নববধুর চাচা সাবেক ইউপি সদস্য শাহ আলম জামাই খালেকুজ্জামান ডিউট প্রায় ১৮ থেকে বছর আগে প্রথম বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ায় বৃহস্পতিবার আমার ভাতিজির সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। কে জানতো বিয়ের রাতেই জামাইয়ের মৃত্যু হবে। অল্প বয়সে আমার ভাতিজি বিধবা হলেন। বিষয়টি খুবই দুঃখজনক ও বেদনাদায়ক।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া সোহেল  প্রধান শিক্ষক খালেকুজ্জামান ডিউট এর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়তির ওপরে তো কারো হাত নেই। তবে এমন হৃদয় বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। বাসর রাতেই স্ত্রী বিধবা ! খুবই কষ্টদায়ক ঘটনা।

শুক্রবার বিকাল ৩ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন  হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ