মাওলানা রইস উদ্দীনকে নির্যাতন ও থানা হেফাজতে মৃত্যুর প্রতিবাদে পরশুরামে বিক্ষোভ

এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব।।

ঢাকার গাজীপুরে মব সৃষ্টি করে আহলে সুন্নাত আয়াল জামা’আত এর নিবেদিত কর্মী “মাওলানা রইস উদ্দীন” কে নির্যাতন ও থানা হেফাজতে মৃত্যুর প্রতিবাদ,সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধ্রুত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ফেনীর পরশুরাম উপজেলা শাখার উদ্যোগে গতকাল ২৯ এপ্রিল ২৫ খ্রি. বাদ আসর উপজেলা গেইটের সামনে ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরশুরাম উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাঈন উদ্দীন এর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফেনী জেলা শাখার সাবেক সেক্রেটারী ইসমাইল হোসেন সুমন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ফেনী জেলা শাখার সমন্বয়ক শামছুল আলম শাকিল,আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরশুরাম উপজেলা শাখার সেক্রেটারী রাহবার মাওলানা মুহাম্মদ আলা উদ্দীন, জাতীয় আইম্মা পরিষদ ফেনী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী পরশুরাম উপজেলার ০১ নং মির্জানগর ইউনিয়ন শাখার আমীর মাওলানা ইউসুফ আশেকী ও সিরাজিয়া যুব সংঘ পরশুরাম উপজেলা শাখার সেক্রেটারী এখলাস উদ্দিন মাহমুদ।সমাবেশ শেষে উপজেলা গেইটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল মোড়ে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ