মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বাগাতিপাড়ায় মিছিল ও মানববন্ধন

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।

নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

তবে অভিযুক্ত তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, জমি সংক্রান্ত বিরোধ চলায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সাংবাদিক নিশাতুর রহমানের বিরুদ্ধে এ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক গ্রামবাসী। নিশাতুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
বক্তারা অভিযোগ করে বলেন, নিশাতুরের সাথে তার প্রতিবেশী আল আমিনের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। নিশাতুরের জমির মধ্যে আল আমিনের কিছু জমি থাকায় নিশাতুর পাকা বাড়ি নির্মাণ করতে গেলে আল আমিন বাধা নিষেধ করেন।পরে স্থানীয় গণ্যমান্য বাক্তিদের নিয়ে শালিশি বৈঠকের মাধ্যমে ফায়সালা করা হলেও নিশাতুর তা মানেননি। বরং নিশাতুর সাংবাদিক পরিচয় ব্যবহার করে এলাকায় নানা অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং আমাদের উপর অত্যাচার করছে। এছাড়াও নিশাত নিজস্ব জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি কিশোর গ্যাংয়ের সদস্য বানিয়ে সংবাদ প্রকাশ করেছেন এবং মিথ্যা মামলা দায়ের করেছেন।
এ ছাড়া, সাংবাদিকতার প্রভাব খাটিয়ে সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত তার মামা সামাদের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে নিঃস্ব করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
এ সময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন ভিতরভাগ গ্রামের মিকরাইল, নজরুল ইসলাম, দুলাল, আনোয়ার, কাজিম, মিলন, উৎস, মান্নাফসহ আরও অনেকে। তারা অবিলম্বে প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে নিশাতুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম বলেন, নিশাতুর আমাদের প্রেসক্লাবের সদস্য হওয়ায় আমিসহ আমাদের প্রেসক্লাবের সাংবাদিকগণ জমির সমস্য ফায়সালার উদ্দেশ্যে নিশাতুর ও আল আমিনের সাথে বসে সিদ্ধান্ত নেই নিশাতুর আল আমিনকে ৫০ হাজার টাকা দিবে। আর এই টাকার মাধ্যমে আমরা কাগজে লিখিত নিয়ে উভয় পক্ষের মধ্যে ফায়সালা করবো। তবে এই সিদ্ধান্তে আল আমিন রাজি হলেও নিশাতুর তা মানেননি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ