বাগাতিপাড়ায় গলায় রশি দিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ

 

নাটোরের বাগাতিপাড়ায় নবম শ্রেণীতে পড়ুয়া মানসিক প্রতিবন্ধী সাদিয়া আফরিন মদিনা(১৫) নামের এক কিশোরীর আত্মহত্যা ঘটনা ঘটেছে।

শনিবার ১১ এপ্রিল সকালে উপজেলা পাঁকা ইউনিয়নের ১ নং ছোট পাঁকা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাদিয়া ওই এলাকার গোলাম মোরশেদ ও জেসমিন বেগম দম্পতির বড় কন্যা এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়া ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল এবং তার একটি প্রতিবন্ধী ভাতা কার্ডও রয়েছে। মাঝে মাঝে সে হঠাৎ রেগে যেত বলে পরিবার জানিয়েছে।
ঘটনার দিন সকালে সাদিয়ার বাবা অন্যের জমিতে কাজ করতে যান এবং মা মাঠে ছাগল নিয়ে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় সাদিয়া নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে তার ছোট বোন জান্নাতুল (৭) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
পাঁকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ