সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র কিনলেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও ।

 

আসন্ন সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন।

আজ (শনিবার) দলীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সাথে জেলা মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নাজমা পারভীন জানান, দীর্ঘ সময় ধরে তিনি ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের অধিকার ও নারীদের ক্ষমতায়নে রাজপথে সক্রিয় রয়েছেন। দল যদি তাকে সুযোগ দেয়, তবে তিনি অবহেলিত নারীদের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

উল্লেখ্য, নাজমা পারভীন ঠাকুরগাঁওয়ের একজন পরিচিত মুখ এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার জোরালো ভূমিকা রয়েছে। তার এই মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ