
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিতে এবং জেলার সমস্যাগুলো চিহ্নিত করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম।”
মতবিনিময়কালে জেলায় কর্মরত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য সহকারে সবার বক্তব্য শোনেন এবং জেলার উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাশে থাকার আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ ও সংবাদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।