ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক টেকসই উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

জসীমউদ্দিন ইতি, ঠাকুরগাঁও ।

 

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ ও সড়কের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁও সদরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআইএস বিশেষজ্ঞ মাহফুজুর রহমান এবং সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মাবুদ হোসেন।

কর্মশালায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড পরামর্শক হিসেবে কারিগরি দিকগুলো তুলে ধরেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মশালার মাধ্যমে জনপ্রতিনিধিদের সরাসরি মতামতের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি সড়ককে ‘কোর রোড নেটওয়ার্ক’-ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তথ্যের আলোকেই আগামীতে জেলার গ্রামীণ সড়কের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ