রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোবিন্দ কুমার মজুদার(২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার গাজীপুর – চট্টগ্রাম বাইপাস এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোবিন্দ কুমার মজুমদার ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাঠিয়া কালিবাড়ী এলাকার আমরেশ মজুমদারের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন জানান, উপজেলার কালাদী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে পিবিআই এর একটি দল ঘটনাস্থলে এসে নিহতের হাতের আঙ্গুলের ছাপ থেকে পরিচয় সনাক্ত করেন মরদেহটি গোবিন্দ মজুমদারের। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের যেকোন সময় দুর্বৃত্তরা ঐ যুবককে বিষাক্ত কিছু খাইয়ে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে সড়কের পাশে খাদে ফেলে রেখে গেছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ