
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা):
নব সূর্যের আলোয় উদ্ভাসিত হোক বাংলা নববর্ষ ১৪৩২, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী রোটারিয়ান এম নাজমুল হাসান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবতার এক অপূর্ব মিলনমেলা। এটি কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়া নয়, বরং এটি নতুন করে জেগে ওঠার, ভালোবাসার, মানুষের পাশে দাঁড়ানোর সময়।”
রোটারিয়ান এম নাজমুল হাসান আরও বলেন, “আমরা যদি সবাই মিলে সাম্য, সৌহার্দ্য ও সহমর্মিতার মূল্যবোধকে হৃদয়ে ধারণ করি, তবে আমাদের সমাজ হবে আরও সুন্দর, আরও মানবিক। নতুন বছরে আমি প্রতিজ্ঞা করি—মানবকল্যাণে, শিক্ষা ও সেবামূলক কাজের মাধ্যমে কাজ করে যাবো মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে।”
রোটারিয়ান এম নাজমুল হাসান তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর নির্বাচনী এলাকা কেন্দুয়া-আটপাড়য় ইতিমধ্যেই একজন মানবিক নেতা হিসেবে পরিচিত। তিনি বিশ্বাস করেন, পহেলা বৈশাখ এমন একটি দিন—যে দিন আমাদের নতুন করে ভাবতে শেখায়, নতুন করে সমাজ ও জাতির জন্য কিছু করার অনুপ্রেরণা জোগায়।
পরিশেষে তিনি সর্বস্তরের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও অগ্রগতি। সবাইকে জানাই প্রাণঢালা শুভ নববর্ষ ১৪৩২ এর অগ্রীম শুভেচ্ছা।