
খুলনা সংবাদদাতা
পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও এলাকায় রোজাদার পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিএনপি নেতা ফেরদাউস মোল্লা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় রোজাদার পথচারী, শ্রমজীবী মানুষ ও শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি।
ইফতারের প্রতিটি প্যাকেটে ছিল মুরগির বিরিয়ানি, ডিম ও বিশুদ্ধ পানির বোতল। রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। একই সঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের অংশ হিসেবেও এই কর্মসূচি পালন করা হয়।
ফেরদাউস মোল্লা তেরখাদা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি সাবেক উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রমজানের সময় এমন উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য বড় সহায়তা হয়ে ওঠে। রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণের এই মানবিক উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।